প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তাদের মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। সিউলে অবস্থিত ইরানি দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান যুদ্ধে দেশটি কোনো ধরনের হস্তক্ষেপ বা অংশগ্রহণেও আগ্রহী নয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। এই তথ্যটি সিউলে অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ফোনালাপে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় আরাগচি মধ্যপ্রাচ্যে যেকোনো বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, "এ ধরনের উপস্থিতি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার পরিবর্তে উত্তেজনা বাড়াবে এবং সংঘাতের পরিধি আরো বিস্তৃত করবে।"
ইরানি দূতাবাসের বিবৃতির ভিত্তিতে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, চলমান যুদ্ধে হস্তক্ষেপ বা অংশগ্রহণের কোনো ইচ্ছা দক্ষিণ কোরিয়ার নেই। সিউলের মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোরও কোনো পরিকল্পনা নেই।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন