প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এই সপ্তাহে তুরস্কের আঙ্কারায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ সম্মেলনে জোটের সামনে আলোচনা ছিল ‘হরমুজ প্রণালি’তে স্বাধীনভাবে জাহাজ চলাচলের বিষয়ে। কিন্তু, ইরান এই আলোচনা ভালোভাবে গ্রহণ করেনি।
ইরান এই সম্মেলনকে সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে। বিশেষ করে, হরমুজ প্রণালি ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ন্যাটোর যে মনোযোগ রয়েছে, সেটি রাজনৈতিক চাল ছাড়া আর কিছুই নয়।
তুরস্কে অবস্থিত ইরানের দূতাবাস জানিয়েছে, তাদের দেশের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে। তেহরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করার পরিকল্পনা করছে না।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইরনা’ জানায়, হরমুজ প্রণালির নিরাপত্তা বজায় রাখার মূল দায়িত্ব ইরানের। ওই অঞ্চলে অন্য দেশের নাক গলানোর এবং অস্থিরতা তৈরির চেষ্টাই মূলত নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়ায়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই ন্যাটো প্রধান মার্ক রুটকে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, একটি বেআইনি যুদ্ধে সমর্থন প্রদান করে ন্যাটো প্রধানের আত্মতুষ্টির সমালোচনা করেন। ইসমাইল বাগাই আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ওপর সমর্থন প্রদানের মধ্যে ন্যাটোর দাসত্বের মানসিকতা প্রকাশ পায়। এটি এমন এক চাটুকারের মতো আচরণ, যে মনে করে তোষামোদ করা মানেই রাজা তার রাগ বা অবজ্ঞা দূর করবেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইরানে সাম্প্রতিক যে হামলা চালিয়েছে, তাতে ন্যাটো প্রধান সমর্থন দিয়েছেন।
এদিকে, ন্যাটো সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ইউরোপীয় মিত্রদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর জন্য তাদের আহ্বান জানিয়েছেন। কিন্তু, ন্যাটো এতে সাড়া দেয়নি।
ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমি ন্যাটোর ওপর খুশি নই। কারণ তারা এক নম্বর সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্র ইরানের বিরুদ্ধে আমাদের সাহায্য করতে চায়নি। ট্রাম্প বলেন, তারা আমাদের সাহায্য করতে একেবারেই রাজি ছিল না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন