প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুতুবদিয়াসংলগ্ন আলফা অ্যাঙ্করেজ এলাকায় বঙ্গোপসাগরে দুইটি পণ্যবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এতে একটি জাহাজের কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সংঘর্ষে অংশগ্রহণকারী জাহাজ দুটি হলো এমভি এপিজে শিরিন এবং এমভি এইচজি সিডনি। এমভি এপিজে শিরিন কয়লা বহন করছিল। সংঘর্ষের ফলে এমভি এইচজি সিডনির বাম পাশের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর উভয় জাহাজ দ্রুত জাহাজ চলাচল ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রকে (ভিটিএমআইএস) বিষয়টি জানায়। পরে দুটি জাহাজই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনায় বহন করা কয়লার কোনো ক্ষতি হয়নি এবং সাগরে কোনো ধরনের দূষণ ছড়িয়ে পড়ার খবরও পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, কুতুবদিয়া আলফা অ্যাঙ্করেজের দিকে যাওয়ার সময় এমভি এইচজি সিডনি ও এমভি এপিজে শিরিন নামে দুটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে এমভি এইচজি সিডনির বাম পাশের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট জাহাজগুলোর স্থানীয় প্রতিনিধিদের অবহিত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন