প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে দলের প্রথম অনুশীলন সেশনে সতীর্থদের সঙ্গে সম্পূর্ণরূপে অনুশীলন না করে একা আলাদাভাবে ট্রেনিং করছেন।
বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সোমবার (১ জুন) মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে তাদের প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন শুরু করেছে।
ইন্টার মায়ামির অধিনায়ক মেসি গত ২৪ মে থেকে তার বাম হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তিজনিত সমস্যায় ভুগছেন। ফিলাডেলফিয়ার বিপক্ষে এমএলএসের ম্যাচে তিনি অস্বস্তি নিয়ে মাঠ থেকে বের হয়ে যান। তবে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে তার খেলার জন্য প্রস্তুত থাকার আশা করা হচ্ছে।
৩৮ বছর বয়সী মেসি ক্যাম্পে যোগদান করে মাঠে কিছু 'নির্দিষ্ট অনুশীলন' করেছেন। এছাড়া অন্য খেলোয়াড়রাও যারা ফিটনেস সমস্যায় আছেন, তারা এতে অংশ নিচ্ছেন।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, 'যেসব খেলোয়াড় ছোটখাটো ইনজুরি বা শারীরিক সমস্যায় ভুগছেন, তারা ফিজিওথেরাপি দলের সঙ্গে মাঠে নির্দিষ্ট অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে ভালো অগ্রগতি করছেন।'
বিশ্ব র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা ৯ জুন আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিরুদ্ধে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে।
দুইবারের এমএলএস এমভিপি এবং আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি তার রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে তিনি অর্ন্তভুক্ত হয়ে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ১৯৮ ম্যাচ খেলে ১১৬ গোল করেছেন, যা তার দেশের সর্বকালের সর্বাধিক গোলদাতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন