প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাবেক নেতা আশিকুর রহমান, যিনি জাপান নামে পরিচিত, তাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানকালে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক হওয়া আশিকুর রহমান ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বসন্তপুর গ্রামের গোলাম আলীর পুত্র। তিনি ইবি ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আশিকুর রহমান একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। ওই মামলার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ‘একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
তবে, আশিকুর রহমান কোন হত্যা মামলার আসামি, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন