প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠির ভিমরুলী কোথাও পাওয়া যায়নি। কিন্তু পেয়ারা বাগান সংলগ্ন ভাসমান বাজারের খালে গোসল করতে গিয়ে আমগাছ থেকে ঝাঁপ দেওয়ার ফলে নিখোঁজ হওয়া মো. সানি (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার পেয়ারা বাগান ঘুরতে এসে দুপুর দুইটার দিকে ভাসমান বাজারের উত্তর পাশে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় সানি। পরে সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাঁর লাশ উদ্ধার করে।
সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেল হাওলাদারের ছেলে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, শনিবার সকালে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে পেয়ারা বাগান ও ভাসমান বাজার ভ্রমণ করতে ভিমরুলী এলাকায় যায়। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে ভিমরুলী বাজারের উত্তর পাশে ভাসমান বাজারের খালে গোসল করতে নামেন তারা। এক পর্যায়ে সানি খালের পাড়ে থাকা একটি আমগাছ থেকে খালে ঝাঁপ দেয়। তার সঙ্গীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। স্থানীয় লোকজন কোনভাবে তাকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যায় তাকে উদ্ধার করে। পরিবারের সদস্যরা তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন