প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে ২৬ সেপ্টেম্বর যুবদলের নেতাকর্মীদের অবস্থান এবং এর পরবর্তী ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
মঙ্গলবার তিনি এক বিবৃতিতে উল্লেখ করেন, কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও করা, রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টি করা অথবা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো অভিযোগ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যদি কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রচলিত আইন অনুসরণ করে তার প্রতিকার করা উচিত।
জিএম কাদের বলেন, ২৬ সেপ্টেম্বর জাসদ কার্যালয়ে একটি সভা চলাকালীন যুবদলের নেতাকর্মীরা ওই কার্যালয়টি ঘিরে অবস্থান নেন, এমন খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সংবাদপত্রের তথ্য অনুযায়ী ২৭৮ জনকে পুলিশি হেফাজতে নেয়। এর পর ২৭ জনকে কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়া বিশেষ ক্ষমতা আইনের আওতায় আটক করে কারাগারে পাঠানো হয়।
জাসদ নেতাদের বক্তব্য অনুযায়ী, সভাটি একটি দলীয় গতানুগতিক কর্মসূচির অংশ ছিল এবং এটি যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিয়ে অনুষ্ঠিত হয়েছিল।
জিএম কাদের আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তবে শুধুমাত্র তারাই এ ধরনের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অধিকার রাখেন। তিনি একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানান যে তারা ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করে নিশ্চিত করুন যে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন