প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেনের বদলির সংবাদ শোনার পর জুলাই যোদ্ধারা মিষ্টি বিতরণ করেছে।
রোববার (১৯ জুলাই) দুপুরের সময় উপজেলা পরিষদ গেটের সামনে জনসাধারণের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে তাদের। এই সময় জড়ো হওয়া জুলাই যোদ্ধাদের অসম্মানসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করতে দেখা যায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৬ জুলাই উপজেলা পরিষদ হলরুমে জুলাই শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় জুলাই যোদ্ধাদের ডেকে এনে বসতে দেওয়া হয়নি। এ বিষয়টি উপজেলা জুড়ে বিভিন্ন সমালোচনা সৃষ্টি করে। জুলাই যোদ্ধাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে তা ব্যাপক ভাইরাল হয়ে যায়।
বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ আলমের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে চার্জ অফিসার জোনাল সেটেলমেন্ট অফিস ফরিদপুরে বদলি করা হয়। রোববার উপজেলা জুড়ে এই বিষয়টি জানাজানি হলে তারা মিষ্টি বিতরণ করতে শুরু করে।
জাতীয় যুবশক্তির উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং সাবেক বৈষম্যবিরোধী আন্দোলন কমিটির মুখ্য সংগঠক মোবাশ্বর মীম বলেন, এই ইউএনও যোগদানের পর থেকে উপজেলাতে উন্নয়ন কাজের গতি কমে গেছে। তিনি প্রতিদিন দুপুর ১টার পরে অফিসে থাকেন না, যার কারণে অসংখ্য মানুষ তাদের প্রয়োজনীয় কাজ করতে এসে হয়রানির শিকার হয়েছেন।
তিনি আরও জানান, এরই মাঝে গত ১৬ তারিখে তিনি আমাদেরকে অফিসে ডেকে নেন। কিন্তু তিনি আমাদের বসতে না দিয়ে অসম্মান দেন।
এ ঘটনার প্রেক্ষিতে সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সানাউল কবির সাদ তার ফেসবুক আইডিতে অভিযোগ করে লেখেন, ‘জুলাই যোদ্ধাদের ডাকার নামে অদ্ভুত নাটক করে প্রশাসন। নাগেশ্বরীর শতশত জুলাই যোদ্ধাদের উপেক্ষা করার সাহস প্রশাসন কোথা থেকে পায়।’ এরপর এই বিষয়ে সমালোচনা শুরু হয়।
৩৫ বিসিএসের কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেন চলতি বছরের ১২ মে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ও পৌরসভার কার্যালয়ে সঠিক সময়ে অফিস না করা, স্থানীয় জনপ্রতিনিধি এবং পৌরসভার অন্যান্য কর্মচারী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার, এইচএসসি পরীক্ষা গ্রহণে বিভিন্ন অব্যবস্থাপনা, বন্যার কারণে বানবাসীদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিকটন জিআর চাল বিতরণ না করার মতো নানা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন