প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের সামরিক বাহিনী, অস্ত্র কর্মসূচি এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়নের পথ বন্ধ করার লক্ষ্যে।
দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ওয়াশিংটন ইরান সরকারের অর্থের জোগান বন্ধ করতে এই ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে।
সোমবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ইরানের দুই ডজনের বেশি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, বিভিন্ন নামে পরিচালিত কোম্পানি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো ইরানের আন্তর্জাতিক ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক ভেঙে দেওয়ার ব্যাপক উদ্যোগের অংশ হিসেবে কার্যকর হয়েছে।
এক বিবৃতিতে স্কট বেসেন্ট বলেন, তার মন্ত্রণালয় ইরান সরকারের সামরিক বাহিনী, অস্ত্র কর্মসূচি এবং তাদের সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থায়নের জন্য ব্যবহৃত আর্থিক উৎসগুলো বন্ধ করার চেষ্টা চালিয়ে যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করার ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রায়ই প্রতিরক্ষার প্রথম সারি হিসেবে কাজ করে।
বেসেন্ট আরো অঙ্গীকার করেছেন যে, অবৈধ আর্থিক নেটওয়ার্কগুলো পুরোপুরি ভেঙে না দেওয়া পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের এই অভিযান চলতে থাকবে। তিনি বলেন, ‘সাপের মাথা কবর না দেওয়া পর্যন্ত অর্থ মন্ত্রণালয় এসব অবৈধ নেটওয়ার্ক ভেঙে দিতে থাকবে।’
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন