প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে। একই সঙ্গে তার সংসদ সদস্য পদ ছাড়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে। যদি তিনি নিজে থেকে পদত্যাগ না করেন, তাহলে তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য স্পিকার এবং নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথাও জানিয়েছে দলটি।
বুধবার (২২ জুলাই) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে বলেন, গাজী নজরুল ইসলাম এখন আর জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাই তিনি জামায়াতের এমপি হিসেবেও গণ্য হবেন না। এ বিষয়ে আইনগত সব ধরনের পদক্ষেপ নেবে দল।
এর আগে, বিকেল চারটায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে বহিষ্কারের বিষয়ে বিস্তারিত জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে পরিচালিত সাংগঠনিক তদন্তে গাজী নজরুলের নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। সেই জন্য দলের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করা হলেও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দিকে থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন