প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করেছে। একই অভিযানে চারজনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিআরটিএর মিরপুর ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে ভ্রাম্যমাণ আদালতটি কার্যক্রম সম্পন্ন করে।
অভিযান চলাকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে নয়জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে চারজনকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং পাঁচজনকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. আশিক, মো. সাইম, মো. আবদুর রহিম (২৫), মো. জাকির হোসেন এবং মো. আবদুর রহিম (৪১)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান মন্তব্য করেন, ‘বিআরটিএতে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত। এ বিষয়ে তাদের কাছে অনেক অভিযোগ ছিল।’
তিনি আরও বলেন, ‘সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন