প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাতারের দোহায় পরোক্ষ বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইরানকে কড়া বার্তা দিয়েছে। আল আরাবিয়ার সূত্র জানিয়েছে যে, হরমুজ প্রণালির বর্তমান অবস্থায় ওয়াশিংটন কোনো ধরনের পরিবর্তন মেনে নেবে না।
যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানকে যে, কোনো পরিবর্তন মানে হল চুক্তি লঙ্ঘন। হরমুজ প্রণালিতে ইরানের আচরণ দেখেই তারা চুক্তির প্রতি আন্তরিকতার প্রথম পরীক্ষা নেবে। এই গুরুত্বপূর্ণ প্রণালীতে যুক্তরাষ্ট্র কড়া নজর রাখছে এবং ইরানকে বলা হয়েছে যে, যতক্ষণ পর্যন্ত তারা সমঝোতা স্মারকটি পুরোপুরি মেনে চলবে, ততক্ষণ তাদের আটকে থাকা তহবিল ছাড়ের বিষয়ে ভাবা হবে।
অন্যদিকে, বৃহস্পতিবার ইরানও কড়া হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে যে, আমেরিকা যদি হরমুজ প্রণালিতে নাক গলায়, তাহলে দ্রুত ও চরম জবাব দেওয়া হবে। ইরানের মতে, ওই জলপথে যুক্তরাষ্ট্রের বিমানের উপস্থিতি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, সব তেলবাহী ও বাণিজ্যিক জাহাজকে তেহরানের ঠিক করা নিরাপদ পথেই চলতে হবে। যদি কোনো পথ বদলানো হয় বা নিয়ম ভাঙা হয়, তাহলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানোর জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার শেষকৃত্যের পর আগামী ১৮ জুলাই পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে।
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং শত্রুতা কমাতে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি হয়েছে। তবে, ইরানের পারমাণবিক কর্মসূচির মতো বড় বিষয়গুলো নিয়ে এখনো আলোচনা বাকি রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন