প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্বৃত্তরা সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে পার্কিং করা দুটি বাসে আগুন লাগিয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর ও বেলতলা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে আশুলিয়ার কোহিনুর গেট বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুন দেখতে পান স্থানীয়রা। এরপর তারা ধামরাই ফায়ার সার্ভিসকে অবহিত করেন।
অন্যদিকে, বেলতলা এলাকার বাসে অগ্নিকাণ্ডের ঘটনার সাড়ে ৩ ঘণ্টা পর, রাত সাড়ে ১২টার দিকে সাভারের বলিয়ারপুর এলাকায় পার্কিং করা শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, রাতে বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুনের খবর পান। পরে সেখানে ধামরাই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যেতে থাকে। তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। উল্লেখ্য, বাসটি মেরামতের জন্য গ্যারেজে রাখা ছিল।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১২টার দিকে শ্যামলী পরিবহনের বাসে নাশকতার উদ্দেশ্যে অগ্নি সংযোগ করা হয়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ওই কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন