প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এফ’-এ আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল নেদারল্যান্ডস ও সুইডেন। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই লড়াইয়ের ফল অনেকটাই নির্ধারণ করে দিতে পারে গ্রুপ সেরার দৌড়।
প্রথম ম্যাচে নেদারল্যান্ডস জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল। অপরদিকে সুইডেন দুর্দান্ত ফুটবল প্রদর্শন করে তিউনিসিয়াকে ৫-১ গোলে পরাজিত করেছে। তাই, আত্মবিশ্বাসে এগিয়ে থেকেই মাঠে নামবে গ্রাহাম পটারের দল।
যদিও পরিসংখ্যান ও শক্তির বিচারে এখনও ফেবারিট নেদারল্যান্ডস। অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, ডাচদের জয়ের সম্ভাবনা ৫৫.৯ শতাংশ। সুইডেনের জয়ের সম্ভাবনা ২০.৮ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ২৩.৩ শতাংশ।
নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোমান ম্যাচের আগে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জাপানের বিপক্ষে ড্র থেকে শিক্ষা নিয়ে সুইডেনের বিপক্ষে আরও আক্রমণাত্মক ফুটবল খেলবে তার দল। তবে ইনজুরি ও অসুস্থতা কিছুটা চিন্তা বাড়িয়েছে ডাচ শিবিরের।
ফ্রেঙ্কি ডি ইয়ং ও কুইন্টন টিম্বারকে ঘিরে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
অন্যদিকে সুইডেনের ভরসা দুই তারকা স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস ও আলেক্সান্ডার ইসাক। তিউনিসিয়ার বিপক্ষে দুজনই গোল করেছেন এবং এই দুজনের উপরে সবচেয়ে বেশি সতর্ক ডাচরা।
বিশ্বকাপের মঞ্চে আজকের দুই দলের লড়াই তাই শুধুমাত্র তিন পয়েন্টের জন্য নয়, বরং গ্রুপের শীর্ষস্থান দখলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাগজে-কলমে নেদারল্যান্ডস এগিয়ে থাকলেও সুইডেনের সাম্প্রতিক ফর্ম বলছে, আজকের ম্যাচে যে কোনো ফলই সম্ভব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন