প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর, বলেছেন যে, প্রায় চার বছর ধরে দেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের উপরে অবস্থান করছে। এই মূল্যস্ফীতি প্রকৃতপক্ষে সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। নিত্য-প্রয়োজনীয় পণ্যের বাজার সাধারণ মানুষের জন্য তো বটেই, মধ্যবিত্ত পরিবারের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ ধরনের সংকট কেবল কোনো বৈশ্বিক পরিস্থতির ফল নয়, বরং বছরের পর বছর ধরে চলা আর্থিক খাতের অব্যবস্থাপনা, লাগামহীন খেলাপি ঋণ, অর্থ পাচার এবং নীতি দুর্বলতার অনিবার্য পরিণতি।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় বগুড়ার জেলা পরিষদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখা আয়োজন করে একটি তৃণমূল দায়িত্বশীল সম্মেলন। এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
চরমোনাই পীর বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে, দেশের এই গভীর সংকট থেকে উত্তরণের জন্য কোনো কথা বলার ফুলঝুরি নয়, বরং অবিলম্বে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল হক আজাদ বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিলো সাম্য, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য থেকে দেশ দূরে সরে যাচ্ছে।
জেলা সভাপতি, আ.ন.ম মামুনুর রশীদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় আজকের তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আরও বক্তব্য প্রদান করেন আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বগুড়া জেলার সভাপতি-মাওলানা আব্দুল মতিন, সহ-সভাপতি অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু, যুগ্ম সম্পাদক অধ্যাপক মুফতী এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক জিয়াউর রহমান জিয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার সভাপতি-মুহাম্মাদ সোহরাব হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ফরহাদ হোসেন মন্টু, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ছাত্র নেতা সোহেল রানা প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন