প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী, ১৭ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, রাষ্ট্রের স্বার্থে মওলানা আবদুল হামিদ খান ভাসানী কখনও আপস করেননি। তিনি দেশের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে নিরলসভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।
মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরীর পূবালী মার্কেটে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশের উদ্যোগে 'গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন এবং পানির ন্যায্য অধিকার প্রাপ্তির নিশ্চয়তা বিধানে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভাটি আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী আরও বলেন, মওলানা ভাসানী ছিলেন নির্যাতিত ও নিপীড়িত মানুষের নেতা। পলিমিশ্রিত এই বাংলাদেশের মাটির সন্তান হিসেবে তিনি মানবমুক্তির সংগ্রামের রাজনীতিতে আজীবন সক্রিয় ছিলেন। তার অবদান ও কর্মময় জীবনের অনেক অধ্যায় এখনও অজানা রয়ে গেছে। নতুন প্রজন্মের কাছে ভাসানীর সংগ্রাম, আদর্শ ও অবদান যথাযথভাবে তুলে ধরার প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামী নেতা। তিনি শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন। তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক ও নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট মো. এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম।
আরও বক্তব্য প্রদান করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান, বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থা, রাজশাহীর সভাপতি ড. প্রকৌশলী মো. জাকির হোসেন খান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ড. মোহা. কামরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সিনিয়র সহসভাপতি মো. সুলতান মাহমুদ সুমন।
আলোচনা সভার শেষে মওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন