প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরা সুখীনগর এলাকায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও কুখ্যাত অপরাধী শাওন এবং তার সহযোগী সাগরকে গ্রেফতার করতে গিয়ে তীব্র আক্রমণের শিকার হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ ও পুলিশের ইনফর্মার (সোর্স) মাইদুল। হামলায় দুজনেই গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, শাওনের বিরুদ্ধে এ পর্যন্ত হত্যাচেষ্টা, ছিনতাই ও মাদকসহ ১৭টি মামলা রয়েছে। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েই সে পুনরায় এলাকায় সশস্ত্র চাঁদাবাজি, চুরি, ছিনতাই এবং মাদকের সিন্ডিকেট সক্রিয় করে তোলে। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এই পরিবারটি অপরাধ জগতের সাথে যুক্ত। আগে শাওনের বাবা কাজল এই অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করলেও বর্তমানে তা নিয়ন্ত্রণ করছে শাওন, তার মা এবং স্ত্রী মিম।
এলাকাবাসীর অভিযোগ, এই অপরাধী পরিবারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পেলে তার ওপর নেমে আসে মারাত্মক নির্যাতন ও সন্ত্রাসী হামলা। কোনো মামলায় পুলিশ শাওনকে গ্রেফতার করলেও পরিবারের পক্ষ থেকে তার মা ও স্ত্রী দ্রুত আইনজীবী নিয়ে জামিনে ছাড়িয়ে আনে। জেল থেকে বেরিয়েই শাওন আবারও আগের চেহারায় ফিরে এসে বাদীদের ওপর প্রতিশোধমূলক হামলা ও এলাকা ত্রাস সৃষ্টি করে।
ঘটনাস্থলে পুলিশ অভিযান পরিচালনা করার সময় শাওন ও সাগরের গ্যাং অতর্কিত হামলা চালায়। এতে এসআই হানিফ ও সোর্স মাইদুল রক্তাত্ব আহত হন। ঘটনার পর এলাকাটিতে চাপা আতঙ্ক বিরাজ করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের ওপর হামলাকারী ও দাগি অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ চিরুনি অভিযান অব্যাহত রয়েছে এবং অতি দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন