প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
৩০ জুলাই সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। স্টেশন মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন সব সিএনজি স্টেশন খোলা থাকবে।
আজ সোমবার রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে একটি সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতারা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রদান করেছেন। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে গ্যাস সংকটের কারণে তারা এই কর্মসূচি প্রত্যাহার করেছেন।
কমিশন বৃদ্ধিসহ চার দাবিতে আগামী ৩০ জুলাই সারা দেশের সব সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা জানানো হয়েছিল বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন-এর মাধ্যমে। ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার করার পরেও দাবি মানতে আগামী ২২ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
যদি তাদের দাবি না মানা হয়, সে ক্ষেত্রে আগামী ২৩ আগস্ট থেকে দেশে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে বলেও সমিতির নেতারা জানিয়েছেন।
সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে— প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশনের পরিমাণ ৮ টাকা থেকে বাড়িয়ে অন্তত ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ, ভবিষ্যতে জ্বালানির মূল্যবৃদ্ধি হলে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থাপনা চালু করা, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়ার প্রথা বাতিল করা এবং সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারাসহ বিভিন্ন সরকারি সংস্থার লাইসেন্স ও নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন