প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যরাতে খুলনা মহানগরীতে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭ বছর বয়সী আলভী নিহত হয়েছেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেয়ালে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে খুলনা মহানগরীর জোড়াগেট এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আলভীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি আর বেঁচে নেই।
আলভী খালিশপুর থানাধীন বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের বাসিন্দা ছিলেন। তার পিতার নাম বাবুল আক্তার। হাসপাতাল সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালানোর সময় জোড়াগেট এলাকায় আলভী নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি পাশের একটি ইটের দেয়ালে ধাক্কা লেগে যায়, যার ফলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের নথিতে তাকে ‘ব্রড ডেড’ হিসেবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ হাসপাতালে আনার আগেই আলভী মারা গেছেন।
মুঠোফোনে আলভীর খালা পরিচয় দেওয়া এক নারী জানান, আলভী খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছেন। তবে ওই রাতে কেন বা কী কাজে বাইরে গিয়েছিলেন, তা জানাতে পারেননি তিনি।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মচারী পলাশ জানান, রাতে পুলিশ সদস্যরা আলভীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার এএসআই মিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানার মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা আলভীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় কেএমপির ট্রাফিক বিভাগের হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে আলভীর মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন