ঢাকা শনিবার, ১৬ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শনিবার, ১৬ই মে, ২০২৬ইং ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং
ফ্ল্যাট জালিয়াতি

টিউলিপসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল


টিউলিপসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়েছে। আগামী ২৮ জুন দিন ধার্য করেছে আদালত।

বুধবার (৬ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলাটি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিল। কিন্তু আদালত অন্য মামলায় ব্যস্ত ছিলেন। এ কারণে আদালত ২৮ জুন শুনানি পিছিয়ে দেন।

দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন: নতুন মেয়াদে সম্প্রচার স্বত্ব চুক্তি করল চায়না মিডিয়া গ্রুপ ও ফিফা

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে কমিশনের সহকারী পরিচালক মনিরুল ইসলাম মামলা করেন।

মামলার অভিযোগে উলে্লখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে- ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১) দখল নিয়েছেন ও পরে রেজিস্ট্রি করেছেন।

মামলার পর গত বছরের জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করেন। তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।

পরে তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর।

আরও পড়ুন: তিউনিসিয়ার বিশ্বকাপ দলে চমক, ২৬ সদস্যের স্কোয়াডে কানাডাপ্রবাসী এলুমি

মামলার অভিযোগপত্র গ্রহণ করে গত ১৮ ফেব্রুয়ারি আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এ কে এম মর্তুজা আলী সাগর আসামি টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

গত ৮ মার্চ বিজি প্রেস থেকে তাদের আদালতে হাজিরের গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত। গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে আদালতে প্রতিবেদন আসে।

বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ৮ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বদলির আদেশ দেন। একইসঙ্গে অভিযোগ গঠনের জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, এর আগে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের দুই বছর করে ছয় বছরের কারাদণ্ড হয়েছে।

আরও পড়ুন: খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা : ত্রাণমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি পাশেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


এসএসসি পাশেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি

জনপ্রশাসন মন্ত্রণালয় सरकारी চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্বখাতভুক্ত ২০টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রার্থীদের জন্য আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনেই, অফলাইনে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

নিয়োগের জন্য যেসব পদ নির্ধারণ করা হয়েছে তা হলো সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর।

পদের সংখ্যা: ৩,

গ্রেড: ১৩ (বেতনস্কেল- ১১,০০০-২৬,৫৯০/-),

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমানের ডিগ্রী,

বয়সসীমা: ১৮ থেকে ৩২।

অন্য একটি পদের নাম অফিস সহায়ক।

পদের সংখ্যা: ১৭,

গ্রেড: ২০ (বেতনস্কেল- ৮,২৫০-২০,০১০/-),

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান,

বয়সসীমা: ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে করতে হবে তা সম্পর্কে জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের (https://mopa.teletalk.com.bd/) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন শুরু হবে ১১ মে ২০২৬ সকাল ১০:০০টায়।

আবেদনের শেষ সময় ০৪ জুন ২০২৬ বিকেল ৪:০০টায়।

জনপ্রশাসন মন্ত্রণালয় আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো তুরস্ক

 

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে, প্রথমবারের মতো নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ইলদিরিমহান’ উন্মোচন করেছে তুরস্ক। ৫ মে, মঙ্গলবার, ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘সাহা ২০২৬’ প্রতিরক্ষা প্রদর্শনীতে, এই ক্ষেপণাস্ত্রটি উন্মুক্ত করা হয়। এটি দেশটির দূরপাল্লার আঘাত সক্ষমতায় একটি বড় অগ্রগতি হিসেবে গণ্য করা হচ্ছে।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে, যার সর্বোচ্চ গতি ম্যাক ২৫ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এর কার্যকর পাল্লা প্রায় ৬ হাজার কিলোমিটার, যা ইউরোপের বিশাল অংশ, এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল এবং আফ্রিকার কিছু অংশে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ‘ইলদিরিমহান’ ক্ষেপণাস্ত্রে তরল নাইট্রোজেন টেট্রঅক্সাইড জ্বালানি ব্যবহৃত হয়েছে এবং এতে চারটি রকেট ইঞ্জিন সংযুক্ত রয়েছে। এটি তুরস্কের অন্যতম আধুনিক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকল্পের প্রদর্শনীতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলারসহ বিভিন্ন শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘সাহা ২০২৬’ আন্তর্জাতিক প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে, তুরস্কের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠান তাদের নতুন প্রযুক্তিগুলো উপস্থাপন করেছে।

সাম্প্রতিক সময়ে তুরস্ক প্রতিরক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ বৃদ্ধি করেছে। বিশেষত, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, মানববিহীন প্ল্যাটফর্ম, আকাশ প্রতিরক্ষা, বিমান এবং মহাকাশ প্রযুক্তিতে দেশটি স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি রপ্তানি বৃদ্ধির জন্যও কাজ করে যাচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, ‘সাহা ২০২৬’ এখন অঞ্চলের প্রধান প্রতিরক্ষা শিল্প ইভেন্টে পরিণত হয়েছে। এখানে বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধি ও প্রতিরক্ষা শিল্পের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাম বাড়ার পর ফের কমল তেলের বাজার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

১২:১২ পি.এম


দাম বাড়ার পর ফের কমল তেলের বাজার

 

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমার খবর থেকে আবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাস পেয়েছে।

এর আগে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণার কারণে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল এবং দাম প্রায় ৬ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার কমতে শুরু করেছে।

বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৮ ডলারে নেমে এসেছে। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ১০০ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়টি যাচাই করতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সংক্রান্ত ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তিনি দাবি করেছেন, একটি চূড়ান্ত চুক্তির দিকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দিলেও এখনই বড় কোনো স্থায়ী পরিবর্তনের নিশ্চয়তা দিচ্ছে না। কারণ, হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেলের বড় অংশ পরিবাহিত হওয়ায় ওই পথের নিরাপত্তা নিয়েই এখন মূল উদ্বেগ বিরাজমান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সাম্প্রতিক সামরিক পদক্ষেপের লক্ষ্য পূরণ হয়েছে এবং এখন আলোচনার মাধ্যমে সমাধান চাওয়া হচ্ছে। তবে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনে পৌঁছেছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনে পৌঁছেছেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার সকালে বেইজিংয়ে পৌঁছেছেন। সেখানে তিনি চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই-এর সঙ্গে নির্ধারিত বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। ইরানের তাসনিম ও বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

ফার্স জানায়, ‘সাইয়েদ আব্বাস আরাকচি একটি কূটনৈতিক প্রতিনিধিদল নিয়ে বেইজিং পৌঁছেছেন। সফরকালে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।’

এদিকে, চীন ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা। তেহরানের আয়ের উৎস সীমিত করতে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করলেও বেইজিং তা উপেক্ষা করে তেল আমদানি চালিয়ে যাত্রা অব্যাহত রেখেছে।

আগামী ১৪ থেকে ১৫ মে চীন সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেখানে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর এ সফর পিছিয়ে দেওয়া হয়। আরাকচির সফরটি ট্রাম্পের সফরের আগেই হচ্ছে।

এদিকে, মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হরমুজ প্রণালিতে ইরানের কঠোর অবস্থান শিথিল করতে আরাকচির ওপর চাপ দিতে চীনের প্রতি আহ্বান জানান। একসময় বিশ্বের এক-পঞ্চমাংশ তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হত।

রুবিও সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করি চীন (আরাকচিকে) প্রয়োজনীয় বার্তাটি দেবে। তাকে বলবে, হরমুজ প্রণালীতে আপনারা যা করছেন, তা আপনাদেরকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%