প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুয়েতে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচারের মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ট্রাফিক বিভাগ।
কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক কর্মকর্তারা নিয়মিতভাবে এসব অপরাধ চিহ্নিত করছেন। আইন অমান্যকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের তলব করা হবে।
ট্রাফিক বিভাগের সূত্রে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে গাড়ি চালানোর সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার এবং ভিডিও ধারণের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই প্রবণতা সড়ক নিরাপত্তার জন্য একটি বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করছে।
ব্রিগেডিয়ার খালেদ আল-আদওয়ানি এ বিষয়ে মন্তব্য করে বলেন, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ, লাইভ সম্প্রচার অথবা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি করা স্পষ্টভাবে ট্রাফিক আইন লঙ্ঘন।
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের কর্মকাণ্ডের ফলে চালক শুধুমাত্র নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছেন না, বরং সড়কে চলাচলকারী অন্যান্য চালক ও পথচারীদের নিরাপত্তাও বিপন্ন করছেন।
সড়ক দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ট্রাফিক বিভাগ চালকদের গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন