প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রত্যয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে সকলে একযোগে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ || ২৬ জুলাই, ২০২৬ খ্রি.
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন