প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইবোলা-আক্রান্ত দেশ ডিআর কঙ্গোর বিরুদ্ধে চিলির প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায়, স্পেনের স্থানীয় প্রশাসন এটি আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে।
স্পেনের দক্ষিণাঞ্চলের লা লিনিয়া দে লা কনসেপসিওনে আগামী ৯ জুন ডিআর কঙ্গো এবং চিলির মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার লা লিনিয়ার মেয়র হুয়ান ফ্রাঙ্কো জানিয়েছেন যে, আঞ্চলিক সরকারের স্বাস্থ্য বিভাগের সুপারিশের ভিত্তিতে ম্যাচটি স্থগিত করা হয়েছে।
এক বিবৃতিতে ফ্রাঙ্কো বলেছেন, ডিআর কঙ্গো এবং চিলির মধ্যকার ম্যাচ নিষিদ্ধ করার ডিক্রিতে আমি সই করেছি। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে এবং ম্যাচটি আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে যে, চিলি ফুটবল কর্তৃপক্ষ রুদ্ধদ্বার স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু প্রশাসন শেষ পর্যন্ত ঝুঁকি নিতে রাজি হয়নি।
অন্যদিকে, বিশ্বকাপ উপলক্ষে গঠিত যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিউলিয়ানি জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে ডিআর কঙ্গো দলকে ২১ দিন বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে।
তিনি জানান, 'আমরা ডিআর কঙ্গোকে স্পষ্টভাবে জানিয়েছি যে, ১১ জুন হিউস্টনে আসার আগে তাদের ২১ দিনের জন্য বাবলে থাকতে হবে।'
অন্যথায়, যুক্তরাষ্ট্রে প্রবেশে জটিলতার মুখে পড়তে পারে। আমাদের লক্ষ্য হলো সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সীমান্তের কাছাকাছিও পৌঁছাতে না দেওয়া।
ইবোলা আতঙ্কে আন্তর্জাতিক ফুটবলেও প্রভাব পড়তে শুরু করেছে। ডিআর কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি এবং আন্তর্জাতিক সূচি এখন স্বাস্থ্য পরিস্থিতির ওপর অনেকটা নির্ভর করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন