প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যা দেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত, শীতের আগমনী বার্তা অনুভূত হতে শুরু করেছে। ভোরের কুয়াশা, ঘাসের ওপর জমে থাকা শিশির এবং হিমেল বাতাস প্রকৃতির চিত্রকে বদলে দিচ্ছে। সকাল গড়িয়ে বেলা বাড়লেও বাতাসে শীতের আমেজ বজায় রয়েছে।
শনিবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অফিসার আনিস আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টির প্রভাব কেটে যাওয়ার কারণে তাপমাত্রা আরও কমতে পারে। ফলে আগামী দিনগুলোতে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শীতজনিত নানা রোগের প্রকোপও ধীরে ধীরে বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত সমস্যা থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন