প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙ্গামাটির বনরূপাস্থ আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানটি বুধবার (১ জুলাই) সকাল ৯টায় মাদ্রাসার মিলনায়তনে আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মাদ্রাসার মিলনায়তনকে মুখরিত করে তোলে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আশরাফুল আলম। এরপর শিক্ষার্থী তামান্না আক্তার স্বাগত বক্তব্য প্রদান করেন। তামান্না বলেন, অধ্যবসায়, সততা এবং মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকলে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সম্ভব।
মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শরীফুল ইসলাম বলেন, আলিম পরীক্ষা শুধুমাত্র একটি পাবলিক পরীক্ষা নয়; বরং এটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ জীবনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা, শৃঙ্খলা এবং ইসলামী আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
আব্দুল আলিম বক্তব্য প্রদান করে পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, জীবনে সফল হতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। তিনি সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলারও পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুসতাফিজুর রহমান বলেন, একজন শিক্ষার্থীর সফলতা শুধু তার নিজের নয়, বরং এটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের জন্যও গর্বের বিষয়। তিনি শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেকে যোগ্য, সৎ এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
প্রধান অতিথি মোখতার আহমদ বলেন, আলিম পরীক্ষার্থীরা আগামী দিনের আলোকিত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, দেশপ্রেম এবং ইসলামী আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি সকল পরীক্ষার্থীর সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম ছিদ্দিকী বলেন, শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। পরীক্ষার্থীদের মনোযোগ, সততা এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান। মাদ্রাসার শিক্ষকবৃন্দ সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী মাওলানা মুহাম্মদ ইসমাইল। শেষে, মাওলানা জলীল সরকার আলিম পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, পরীক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের সফলতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন