প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হতাশার আঁধারে একটু আলোর রেখা পেলেন জেক ওয়েদারাল্ড। বাংলাদেশ দলের বিপক্ষে ডারউইন টেস্টে ব্যর্থ হয়ে যারা অস্ট্রেলিয়ার দল থেকে বাদ পড়েন, তাদের মধ্যে অন্যতম এই ওপেনার ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে চুক্তিবদ্ধ হলেন।
আগামী বছর অ্যাশেজের আগে তিনি ওয়ারউইকশায়ারের হয়ে খেলবেন।
গত অ্যশেজ সিরিজের মাধ্যমে টেস্ট আঙিনায় পা রাখেন ওয়েদারাল্ড। প্রায় ১০ বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলার পর টেস্টের মঞ্চে এসে নিজের প্রত্যাশা পূরণ করতে পারেননি। সিরিজে ১০ ইনিংসে স্রেফ একটি ফিফটির দেখা পান এই বাঁহাতি ব্যাটসম্যান।
তবুও, নতুন মৌসুমের শুরুতে অস্ট্রেলিয়ার নির্বাচকরা ওয়েদারাল্ডের ওপর আস্থা রেখেছিলেন। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ২৩ ও ০ রানে আউট হওয়ার পর তাকে বাদ দেওয়া হয় ম্যাকাই টেস্টের স্কোয়াড থেকে।
সহসাই ওয়েদারাল্ডের অস্ট্রেলিয়া দলে ফেরাটা কঠিন হতে পারে। তবে আগামী বছর ইংল্যান্ডে অ্যাশেজের দলে থাকার দাবি জানানোর মঞ্চ তিনি পেয়ে গেলেন এই কাউন্টির চুক্তির মাধ্যমে।
চলতি কাউন্টি চ্যম্পিয়নশিপের শুরুতে লেস্টারশায়ারের হয়ে ওয়েদারাল্ড খেলেছিলেন। সেখানে ৯ ইনিংসে তিনি ৬০.৩৭ গড়ে ৪৩৭ রান করেছেন।
পরবর্তীতে মৌসুমে খেলা নিশ্চিত করতে পেরে ৩১ বছর বয়সী ওয়েদারাল্ড বেশ উচ্ছ্বসিত। তিনি জানান, ‘২০২৭ মৌসুমের জন্য ওয়ারউইকশায়ারের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা একটি মাঠ এজবাস্টন (ওয়ারউইকশায়ারের মাঠ) এবং এমন একটি মর্যাদাপূর্ণ কাউন্টি দলের প্রতিনিধিত্ব করার সুযোগ আমি হাতছাড়া করতে পারতাম না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন