প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন শুরু হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. জোবাইদুল কবীর। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক রেদানুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, পৌরসভার সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক স্বপন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা। এছাড়াও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দুদিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত মেলায় মোট ২৮টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে উন্নত জাতের ঘাস চাষ প্রযুক্তি স্টল, কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভেটেরিনারি ফার্মাসিউটিক্যালস স্টল, পোষা পাখি এবং উন্নত জাতের কুকুর ও বিড়ালের স্টল। মেলায় দুম্বা, দেশি ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রাণীর প্রদর্শনী সকলের নজর কাড়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন