প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার কয়রা উপজেলায় বিয়ের মাত্র ১৭ দিন পর শ্বশুরবাড়ির একটি ঘরে মো. খালিদ হাসান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার সময় উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত যুবক কয়রা সদর ইউনিয়নের কয়রা গ্রামের মো. রহিম সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ দিন আগে খালিদের সঙ্গে গোবরা গ্রামের তৈয়ব আলীর কন্যা সানজিদা খাতুনের বিবাহ সম্পন্ন হয়। ঘটনার রাতে খালিদ তার স্ত্রীসহ শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। পরে তার স্ত্রী ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং জানালা দিয়ে উঁকি দিয়ে খালিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
স্থানীয়রা খালিদকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু জানা যায় যে, তার মৃত্যু ঘটেছে। পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি কেন গলায় ফাঁস দিয়েছেন, সে বিষয়ে তদন্ত চলছে। কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন