প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দীন আহাম্মেদ অপু মন্তব্য করেছেন যে, দেশের ভেতরে এবং বাইরে থেকে ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি উল্লেখ করেন, সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না। গণতন্ত্রপ্রিয় মানুষকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ অবস্থান গড়তে তারা প্রস্তুত।
শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতু-ভাঙ্গা মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
মিয়া নুরুদ্দীন অপু বলেন, ‘গত কয়েক দিন ধরে ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে মানুষের মধ্যে আতঙ্ক ও অশান্তি ছড়ানোর অপচেষ্টা করছে তারা।’
তিনি আরও বলেন, ‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের শাসনামলে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। শিশু, নারী, বৃদ্ধ, তরুণ শিক্ষার্থী, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ—কেউই রেহাই পাননি। নৃশংসভাবে মানুষ হত্যা করে তারা দেশ ছেড়ে পালিয়েছে।’
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন