প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাঁখা (ডিবি) পুলিশের একটি অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির জন্য ১ হাজার ৫০০ টাকার নগদ অর্থসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কমলগঞ্জ উপজেলার সিংড়াউলি গ্রামের রুমন শেখ (৪১) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শামীম আনোয়ার (৩২)।
বুধবার রাতের দিকে আনুমানিক ১০টার সময় কমলগঞ্জ থানাধীন শমসেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকায় রুমন শেখের বসতঘরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম এ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করার সময় তাদের আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করার পর রুমন শেখের কাছ থেকে ৬৩ পিস এবং শামীম আনোয়ারের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির জন্য ১ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন