প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালীর নিকটবর্তী একটি মার্কিন সামরিক ড্রোন তারা অক্ষত অবস্থায় আটক করেছে। বাহিনীটি জানায়, ইলেকট্রনিক যুদ্ধ অভিযানের মাধ্যমে এমকিউএম-১৭০ মডেলের ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এই তথ্যটি আলজাজিরা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী, আইআরজিসির নৌবাহিনী জানায়, কেশম দ্বীপের দক্ষিণে অভিযান পরিচালনা করে তাদের সদস্যরা ড্রোনটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। পরবর্তীতে সেটিকে ভূপাতিত করা হয়।
আইআরজিসির একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘এটি আইআরজিসির নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও ড্রোন কমান্ডের হাতে অক্ষত অবস্থায় ড্রোন আটকের চতুর্থ ঘটনা।’
বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে, হরমুজ প্রণালীর আশেপাশে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোর মাধ্যমে মোট আটটি ড্রোন অক্ষত অবস্থায় আটক করা হয়েছে।
আইআরজিসির দাবি, ড্রোনটি ওই অঞ্চলে পরিচালনা করা হচ্ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা শনাক্ত এবং সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণের উদ্দেশ্যে।
এমএমআর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন