প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান তরুণদের উদ্ভাবন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা, এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে। সবাই দেশের উন্নয়নে সহযোগিতা করছেন।
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, রাজধানীর মিরপুর-১৪ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর বিএন কলেজে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।
ডিএনসিসি প্রশাসক আরও জানান, শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করে প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং তাঁদের মাধ্যমে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে উৎসাহিত করতেই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, এ ধরনের কর্মসূচি নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সিটি কর্পোরেশনের সেবা ও নাগরিক সুবিধা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে তিনি নেভি কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভা, গান ও নৃত্য পরিবেশনকে প্রশংসা করেন। আন্তরিক চেষ্টা থাকলে সফলতা সম্ভব এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলোকে নগরীর প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় ছড়িয়ে পরিচ্ছন্ন নগর গড়ার কাজে ব্যবহার করতে হবে বলেও উল্লেখ করেন।
পুরস্কার বিতরণের পর, নৌবাহিনী কলেজ, ডেন্টাল কলেজ এবং নেভি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের পদ্ধতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম. ইসমাইল মজুমদার। এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর হুমায়ুন কবীর, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন