প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : গাজীপুরের নবাগত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং এবং গরু চুরির মতো বিভিন্ন অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি উল্লেখ করেন, মাদক বা অপরাধ দমনে পুলিশের যথাযথ পদক্ষেপের পাশাপাশি পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য।
জেলা পুলিশ কর্তৃক আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
আজ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় গাজীপুর সদর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া এবং কালীগঞ্জ উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার জসিম উদ্দিন শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের সব পর্যায়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানান।
গাজীপুর একটি শিল্প ও জনবহুল জেলা, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে পুলিশ ও গণমাধ্যম একযোগে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে।
সভায় সাংবাদিকরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধপ্রবণ এলাকার চিত্র এবং নানা সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার তা নোট নেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সাধারণ মানুষকে দ্রুত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বানও জানানো হয়।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হক রেজা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আমিনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন