প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ওমান উপকূলের কাছাকাছি ভারতীয় নাবিকদের বহনকারী আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ভারত সরকার ভারতে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে নয়াদিল্লি।
মাত্র চার দিনের মধ্যে ভারতীয় নাবিকদের বহনকারী তৃতীয় জাহাজে হামলার ঘটনা ঘটার পর শুক্রবার (১২ জুন) মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ)। এ ঘটনায়, গত তিন দিনের মধ্যে এটি দ্বিতীয়বার নয়াদিল্লি তার অসন্তোষ প্রকাশ করেছে।
উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার পর ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং (ডিজিএস) হরমুজ প্রণালি, ওমান উপসাগর এবং সংলগ্ন জলসীমায় কর্মরত প্রায় ১৮ হাজার ভারতীয় নাবিকের জন্য একটি নতুন সামুদ্রিক নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এতে কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন দূতকে তলব করা হয়।
সাম্প্রতিক সময়ে ভারতীয় নাবিকের থাকার সুযোগে তিনটি জাহাজে হামলার ঘটনার পর এই সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে এক হামলায় ওমান উপকূলের কাছে তিন ভারতীয় নাবিক নিহত হন।
গত ৮ জুন এমটি মেরিভেক্স নামের একটি তেলবাহী জাহাজে হামলার পর আগুন ধরে যায়। সম্পূর্ণ জাহাজের ২৪ জন ভারতীয় নাবিক সবাই নিরাপদ ছিলেন।
দ্বিতীয় হামলাটি ঘটে ১০ জুন ওমান উপসাগরে এমটি সেত্তেবেলো জাহাজে। সেখানে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। ২১ জনকে উদ্ধার করা হলেও প্রথমে নিখোঁজ থাকা তিন ভারতীয় নাবিক পরবর্তীতে নিহত বলে নিশ্চিত করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় হামলার ঘটনা ঘটে বৃহস্পতিবার। ওমান উপকূলের কাছে ভারতীয় নাবিক নিয়ে রাষ্ট্রায়ত্ত আরেকটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়, যা এ অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। তৃতীয় হামলার শিকার এমটি জলভীর জাহাজে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন।
ভারতের সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে হরমুজ প্রণালির পূর্ব ও পশ্চিমাঞ্চলের জলসীমায় ভারতীয় পতাকাবাহী ১৩টি জাহাজে মোট ৬২২ জন ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন।
এছাড়া উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিদেশি পতাকাবাহী জাহাজে প্রায় ১৮ হাজার ভারতীয় কাজ করছেন। ফলে সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ভারত সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে একটি।
ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাবিক সরবরাহকারী দেশ। বিশ্বের বিভিন্ন জাহাজে বর্তমানে প্রায় ৩ লাখ ২০ হাজার ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন