প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী -২ শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগদান করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে।
আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে শামা বলেন, ‘মক্কা চুক্তিতে অংশগ্রহণের বিষয়ে আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। এতে যোগদানের আগে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।’
তিনি আরও জানান, এই জোটে অংশগ্রহণের জন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বাংলাদেশের জাতীয় স্বার্থই হবে প্রধান বিবেচ্য বিষয়।
শামা ওবায়েদ উল্লেখ করেন, ঢাকা এখনও প্রস্তাবিত চুক্তিতে যোগদানের জন্য কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি।
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত এই জোট এবং এতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা চলার মধ্যেই তিনি এসব মন্তব্য করেন।
এর আগে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেছিলেন, বাংলাদেশ চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে এবং এ উদ্যোগে তারা আগ্রহী।
হুমায়ুন কবির রোববার বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে বাংলাদেশ কোনো ঝুঁকি দেখছে না এবং এতে অন্যান্য অংশীদারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা সীমিত হবে না।
সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে যাওয়ার পর সাংবাদিকদের বলেন, ‘এটি একটি অনন্য চুক্তি, যা নতুন সুযোগ সৃষ্টি করছে।’
উদ্যোগটির বিষয়ে ঢাকার ইতিবাচক মনোভাব ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘মক্কা বাংলাদেশের হৃদয়ে।’
উল্লেখ্য, গত ৭ আগস্ট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বা ‘মক্কা চুক্তি’ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। এ পর্যন্ত সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক চুক্তিটির অংশীদার হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন