প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওমেদ আলী মুন্সীর বাড়ি সংলগ্ন জমির সীমানার আইল কেটে দখলচেষ্টার অভিযোগ উঠেছে জমজ ছোট ভাই আবদুল মবিন মিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বড় ভাই আবদুল মতিন নোয়াব (৬৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে একই পরিবারের দুই জমজ ভাই আবদুল মতিন নোয়াব ও আবদুল মবিন মিরাজের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ছোট ভাই আবদুল মবিন মিরাজ বড় ভাইয়ের জমির সীমানায় থাকা আইল কেটে জমি দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
আবদুল মতিন নোয়াবের দাবি, ১৯৭৫ সাল থেকে তিনি ওই জমি ভোগদখল করে আসছেন। কিন্তু তাঁর সম্মতি ছাড়াই ছোট ভাই জমির সীমানার আইল কেটে দখলের চেষ্টা করছেন। এতে জমির সীমানা ও দীর্ঘদিনের ভোগদখল নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এদিকে স্থানীয়দের মতে, পারিবারিক জমিজমা নিয়ে এ বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জমির প্রকৃত সীমানা নির্ধারণ করে হস্তক্ষেপ কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন