প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল বিশ্বকাপের কারণে সাধারণভাবে ক্রিকেট কিছুটা আড়ালে চলে গেছে। কিন্তু তবুও ভারত এবং আয়ারল্যান্ডের মধ্যে প্রথম টি-টোয়েন্টির খেলায় নজর ছিল অনেকের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে একাদশে থেকে গেলে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক ক্রিকেটার হতে পারতেন বৈভব সূর্যবংশী। ১৯৮৯ সালে ১৬ বছর ২০৫ দিনে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের মাধ্যমে এই রেকর্ডটি তৈরি করেছিলেন শচিন টেন্ডুলকার। শুক্রবার আয়ারল্যান্ডের ম্যাচের দিন বৈভবের বয়স ছিল ১৫ বছর ৯১ দিন।
বিগত কিছু সময় ধরে ভারতের ক্রিকেটের সমস্ত মনোযোগ আকর্ষণ করেছেন বৈভব। বয়সভিত্তিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট, আইপিএল, সর্বশেষ ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে ব্যাট হাতে অসাধারণ সব ইনিংস উপহার দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। ধারাবাহিকভাবে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন তিনি। অতিমানবীয় পারফরম্যান্সে বিস্মিত হয়ে ১৫ বছরের বৈভবকে দলে ডাকতে বাধ্য হন নির্বাচকেরা। ভারতের আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য বৈভবের দলে ডাক পাওয়ার পর থেকে সবাই রেকর্ড দেখার অপেক্ষায় ছিলেন।
শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ভারত বৈভবকে ছাড়াই মাঠে নামে। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার তাকে দীর্ঘসময় অনুশীলন করতে দেখা যায়। সেখানে তিনি গৌতম গম্ভীর ও ভারতের অন্যান্য সিনিয়র কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করছিলেন। শুক্রবারের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়াস আইয়ার। টসের পর সকলের কৌতূহল ছিল বৈভব দলে রয়েছেন কিনা?
আইয়ারের জবাবে বলেন, ‘দুর্ভাগ্যবশত না। সে একজন দুর্দান্ত খেলোয়াড়, কিন্তু আমাদের দলে কয়েকজন অসাধারণ খেলোয়াড় আছেন, যারা আমাদের জন্য ভালো পারফর্ম করেছেন, ফলে আমরা তাদের উপরই বিশ্বাস রাখছি। সময় এলে বৈভব নিশ্চয়ই সুযোগ পাবে।’
বাস্তবতা বলছে, বৈভবকে রেকর্ড গড়তে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। ভারত আয়ারল্যান্ডে দুটি টি-২০ ম্যাচ খেলার পর ইংল্যান্ডে যাবে। সেখানে তারা ৫টি টি-২০ ও ৩টি একদিনের ম্যাচ খেলবে। সফরের কোনো একটি ম্যাচে মাঠে নামলেই শচিনের ৩৬ বছরের পুরোনো রেকর্ডটি হাতবদল হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন