প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তানোর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের ধন্যবাদ জ্ঞাপন এবং সমাপনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় এলাকাবাসী এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বশাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ফিল্ড অপারেশন্সের ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভারপ্রাপ্ত ন্যাশনাল ডিরেক্টর চন্দন জেড গোমেজ, তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুল ইসলাম, এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন, যেমন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি জেনারেল ডিএম আক্কাস আলী, এবং নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সিনিয়র ম্যানেজার রাজশাহী এডিপি কোর্ডিনেশন অফিস ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লোটাস চিসিমসহ তানোর ওয়াল্ড ভিশনের কর্মীবৃন্দ, উপকারভোগী সদস্য, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও সেখানে ছিলেন। ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ১৫ বছরের উন্নয়নমূলক কার্যক্রমের স্মৃতি চারণ এবং সফল বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে তানোর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের এই আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন