প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে, সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী শহরের পান্না চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও রেল গেইট প্রদক্ষিণ করে শেষে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক নির্মল চক্রবর্তী, সুশিল দত্ত তাপস, ডা. সমির কুমার দাস, তন্ময় দাস, রনজয় কুমার বসু, সুজিত নন্দী, রাম গোপাল চট্রোপাধ্যায়, নিতিশ কুমার মন্ডল, শিব শংকর চক্রবর্তী, লিটন বিশ্বাস সহ অন্যান্য বক্তারা।
বক্তারা বলেন, 'ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেয়ার হুমকি প্রদান করায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।' শনিবার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার চামটায় মন্দিরের মূর্তি ভাংচুর করা হয়েছে।
বক্তারা এই বিষয়ে সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। বক্তারা উল্লেখ করেছেন, 'আমরা শান্তিতে সকল শ্রেণী পেশার মানুষ একত্রে বসবাস করতে চাই।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন