প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : দেশের গ্রামীণ এলাকায় প্রায় ৯ লাখ পরিবার নিরাপদ টুইন-পিট টয়লেট নির্মাণের জন্য ঋণ সহায়তা পেয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায়। একই সময়ে প্রায় দেড় লাখ গ্রামীণ পরিবারে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
এসডিজি-৬ তথা সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে পিকেএসএফের এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের আওতায় এসব কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে পিকেএসএফের মাধ্যমে।
গাজীপুরের ব্র্যাক-সিডিএমে ২৭ ও ২৮ নভেম্বর দুই দিনব্যাপী আয়োজিত এক কর্মশালায় পিকেএসএফ ও সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এসব তথ্য উপস্থাপন করা হয়।
আজ পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পিকেএসএফের চলমান কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন এবং অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
গতকাল (২৭ নভেম্বর) কর্মশালার উদ্বোধন করেন পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান। এ সময় কর্মশালার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন পিকেএসএফের মহাব্যবস্থাপক ও বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের সমন্বয়কারী মো. আবদুল মতীন।
কর্মশালায় পিকেএসএফের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ, অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন