প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের সব সংসদ সদস্যকে সংসদে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি সংসদের দৈনন্দিন কার্যক্রমে অংশগ্রহণের জন্যও তাদের আহ্বান জানিয়েছেন।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি রোববার এক অফিস আদেশের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান।
এতে উল্লেখ করা হয়েছে যে, দেশের বাইরে অবস্থানরত সরকারদলীয় সংসদ সদস্যদের দ্রুত দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন গত ৯ নভেম্বর শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন বুধবার পর্যন্ত চলবে।
শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসার সময় নির্ধারণ করা হয়েছিল, পরে তা ৫ মিনিট কমিয়ে ৪টা ১৫ মিনিট নির্ধারণ করা হয়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর কাছে ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের কাছে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। তাছাড়া, তৃতীয় অধিবেশনের পর জারি হওয়া তিনটি অধ্যাদেশ চলতি অধিবেশনে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন