প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬: বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা বৃদ্ধি করার জন্য আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে আসলে তিনি এই আহ্বান জানান।
বৈঠকের সময় উভয় পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী আলজেরীয় দূতকে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা অন্বেষণ করার জন্য অনুরোধ জানান এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার জন্য এর গুরুত্ব তুলে ধরেন।
সাক্ষাতে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তার জন্য সার খাতে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি জলবায়ু বিষয়ে আরও জোরালো সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ এবং আলজেরিয়া উভয় দেশই বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাবের সম্মুখীন হচ্ছে।
শামা আলজেরীয় বাজারে পরিবেশবান্ধব এবং পচনশীল বাংলাদেশি পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি করার ওপর গুরুত্ব দেন।
তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদার এবং খেলাধুলা ও সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা সুগভীর করার গুরুত্বও তুলে ধরেন।
রাষ্ট্রদূত সাইদানি জ্বালানি, ওষুধ, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর জন্য আলজেরিয়ার আগ্রহ প্রকাশ করেন।
তিনি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর করার মাধ্যম হিসেবে উচ্চপর্যায়ের সফরের ওপরও গুরুত্ব আরোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন