প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলায় বন্যা প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত হয়েছে, যা আগাম পূর্বাভাসের ভিত্তিতে সংগঠিত করা হয়েছে। সম্ভাব্য মৌসুমি বন্যার পূর্বাভাস পাওয়ার পর ১০ দিন আগে থেকেই প্রাণ, জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে ধাপে ধাপে কীভাবে প্রস্তুতি নিতে হবে, সে বিষয়ে এই মহড়ার আয়োজন করা হয়। এতে বন্যাকালে নৌদুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত উদ্ধার প্রক্রিয়া এবং প্রাথমিক চিকিৎসা প্রদান বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়।
আজ দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে বালিয়াপাড়া এলাকায় এই মহড়া হয়, যা স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং মানব মুক্তি সংস্থা (এমএমএস)’র বাস্তবায়নে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. সেলিম মিঞা। মো. সেলিম মিঞা বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা ও অনিশ্চয়তার ঝুঁকি ক্রমশই বাড়ছে। তাই দুর্যোগ মোকাবীলার জন্য আমাদের শুধুমাত্র ত্রাণের উপর নির্ভর থাকা চলবে না, বরং আগাম প্রস্তুতি, স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি, দক্ষ স্বেচ্ছাসেবক তৈরির ওপর জোর দিতে হবে। তিনি বলেন, সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগকে সজাগ এবং কার্যকরী করতে হবে। দুর্যোগের সময়ে সচেতনতা ও প্রস্তুতি এক আতঙ্ক নয়, বরং এটি হচ্ছে জনগণের সবচেয়ে বড় শক্তি।
তিনি আরো যোগ করলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ যত বেশি হবে, ক্ষয়ক্ষতির পরিমাণ ততই কম হবে। পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার শেখ আব্দুস। বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামান, টাঙ্গাইল সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক, মানব মুক্তি সংস্থা (এমএমএস)’র সমন্বয়কারী মিজানুর রহমান এবং প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন