প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের পক্ষ থেকে রাষ্ট্রীয় খরচে নিয়োগ দেয়া আইনজীবীর শুনানি কার্যক্রম শুরু হয়েছে হাইকোর্টে।
রবিবার হিটু শেখের পক্ষে শুনানি শুরু করেন স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান। আসামির পক্ষের আইনজীবী শুনানিতে উপস্থিত না থাকায়, তার জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেয়া হয়।
বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।
এর আগে গত ১২ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলার ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি কার্যক্রম শুরু হয়। সেদিন রাষ্ট্রপক্ষে শুনানি শুরু করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।
মামলার প্রধান আসামি তথা আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।
একই রায়ে মামলার অপর তিন আসামি আছিয়ার বোনের জামাই সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন