প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর মৌজায় নিলামে বিক্রি হওয়া জমির ৩৪ দশমিক ৫০ শতাংশ ছয় ক্রেতার নামে নিবন্ধন সম্পন্ন হয়েছে। হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে কমিশনের মাধ্যমে জমির হস্তান্তর ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়।
বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক (গ্রেড-১) আমজাদ হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়াঁ। জমির নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন সাতকানিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর মৌজায় ৪১ শতাংশ জমি নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। গত ৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে জমিটি সর্বোচ্চ দরদাতাদের কাছে বিক্রি করা হয়। নিলাম কার্যক্রম পরিচালনা করেন সুপ্রিম কোর্টের নিয়োগ করা একজন যুগ্ম জেলা ও দায়রা জজ।
নিলামের পর জমির ৬ দশমিক ৫০ শতাংশ নিয়ে এক ব্যক্তি মামলা করেন, যিনি ওই জমির অবৈধ দখলদার হিসেবে উল্লেখিত হয়েছেন। নিলামে বিক্রি করা জমির ক্রেতাদের নামে নিবন্ধন সম্পন্ন করতে হাইকোর্টের অনুমোদন চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আদেশে জমির নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয় এবং ওই আদেশের সার্টিফায়েড কপি ২২ সেপ্টেম্বর ইস্যু করা হয়।
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সোমবার কমিশনের মাধ্যমে ছয় ক্রেতার কাছে ৩৪ দশমিক ৫০ শতাংশ জমি হস্তান্তর ও নিবন্ধন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ বিক্রির মাধ্যমে অবসায়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, ১৯৭৭ সালের ২৬ জুলাই হাইকোর্ট বিভাগের আদেশে বাংলাদেশ ব্যাংককে ১৭টি অবলুপ্ত ব্যাংকের অফিসিয়াল লিকুইডেটর নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে ১৯৭৮ সালের ৪ আগস্ট হাইকোর্টের নির্দেশনার ৭ নম্বর ধারায় এসব ব্যাংকের জমি বিক্রি ও তহবিল ব্যবস্থাপনাসহ যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব অফিসিয়াল লিকুইডেটরকে দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন