প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় লাই চাউ প্রদেশের একটি পাহাড়ি গ্রামে আকস্মিক বন্যায় ৪ জনের মৃত্যু ঘটে। শনিবার এই তথ্যটি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে জানায় রয়টার্স।
প্রকাশিত একটি রিপোর্টে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি জানাচ্ছে, কয়েকদিনের টানা ভারি বৃষ্টির পর শুক্রবার ভোরের দিকে মুয়ং থান গ্রামে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এই ঘটনার ফলে ৪ জন নিহত হয়েছে এবং নিখোঁজ হয়েছে আরো ৪ জন। তাছাড়া আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করা হয়েছে।
প্রকাশিত ছবিতে দেখা গেছে যে, বন্যার পানির সাথে নেমে আসা লাল কাদায় পুরো গ্রামটি ঢাকা পড়েছে।
ক্ষতিগ্রস্ত সড়কের পাশে বড় বড় পাথর ও গাছের গুঁড়ির জমা বন্ধক রয়েছে।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার শুরু হওয়া ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সড়ক, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি, ২৩৮ হেক্টর কৃষিজমি পানিতে তলিয়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন