প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সাথে বিদ্যালয়ের অফিস সহকারী জলিলুর রহমানের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতের সময় ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার পরপরই জরুরি পদক্ষেপ হিসেবে অভিযুক্ত অফিস সহকারী জলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলিলুর রহমান বিদ্যালয়ে চাকুরির পাশাপাশি ওই শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে ইংরেজিতে প্রাইভেট পড়াতেন। অভিযোগ উঠেছে, পড়াশোনার সুযোগ নিয়ে তিনি ওই ছাত্রীর সরলতার সুযোগ নিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ইতিপূর্বেও ওই অফিস সহকারীর বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ ছিল।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "অভিযোগ পাওয়ার পরই বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযুক্ত জলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া শৃঙ্খলাভঙ্গের কারণে ওই শিক্ষার্থীকে প্রায় তিন মাস আগেই বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছিল।"
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার জানান, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন