প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে টাইগাররা আগে বোলিং করবে।
বাংলাদেশ দলের দুইটি পরিবর্তন ঘটেছে। পেসার শরিফুল এবং স্পিনার মেহেদী হাসানের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন নাহিদ রানা এবং নাসুম আহমেদ।
এদিকে, জেভিয়ার বার্টলেটের পরিবর্তে অস্ট্রেলিয়া দলের একজন অলরাউন্ডার হিসেবে যুক্ত হয়েছেন অ্যারন হার্ডি।
অস্ট্রেলিয়ার একাদশে রয়েছেন: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কনলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।
বাংলাদেশ একাদশে আছেন: সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, আব্দুল গাফ্ফার সাকলাইন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রাহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন