প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলার বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ভিকটিমের ভাইয়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। পরে বুধবার (৫ আগস্ট) বিকেলে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত ২৬ জুলাই দুপুরে স্কুল থেকে ফেরার পথে ওই ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়।
গ্রেফতাররা হলো: বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. কামালের ছেলে মো. রাহাত (১৭), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. ছালেমের ছেলে মো. জিসান (১৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের মো. কাশেমের ছেলে মো. ইমন (১৭)।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা ওই ছাত্রীকে কৌশলে নির্জন একটি বাগানে নিয়ে যায়। সেখানে একাধিক ব্যক্তি তাকে পালাক্রমে ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে ৪ আগস্ট সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভিকটিমের পরিবার বিষয়টি জানতে পারে।
এরপর আইনি সহায়তার জন্য ভিকটিমের ভাই বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করেছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন