প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি টয়লেটের জানালা থেকে মো. কামাল হোসেন (৪৭) নামে একজন হাইকোর্ট বিভাগের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কামাল হোসেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চে জমাদার হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১ জুন) দুপুর সোয়া ২টার সময় ভবনের টয়লেটের জানালার গ্রিলে উক্ত মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান সংশ্লিষ্টরা। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের সপ্তম তলার (অষ্টম ফ্লোর) টয়লেটের জানালার গ্রিলের বাইরে মো. কামাল হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এই অবস্থায় খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ ও সংশ্লিষ্টদের ধারণা, এটি একটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। তবে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কামাল হোসেনের সহকর্মীদের মধ্যে শোকের এক গাঢ় ছায়া নেমে আসে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় তারা গভীর শোক ও বিস্ময় প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন